হুয়াওয়ে পণ্য ব্যবহারে জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
তথ্যপ্রযুক্তি ডেস্ক
ফাইল ছবি
হুয়াওয়ের উপকরণ ব্যবহার নিয়ে এবার জার্মানিকেও সতর্ক করলো যুক্তরাষ্ট্র। এর পূর্বে তারা নিজের দেশে পণ্যটি নিষিদ্ধ করে তা অন্যান্য মিত্রদেরও বর্জনের আহ্বান জানিয়েছিলো।
এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ৫জি স্থাপনে ইতোমধ্যেই হুয়াওয়ে পণ্য নিষিদ্ধ করেছে। (সূত্র সিএনএন, জাপান টাইমস)
গত সপ্তাহে জার্মান সরকারের উদ্দেশ্যে বার্লিনে নিযুক্ত মার্কিন দূত রিচার্ড গ্রেনেল একটি পত্র পাঠিয়েছেন। সেখানে তিনি হুয়াওয়ের পণ্য ব্যবহারে জার্মান সরকারকে সতর্ক করেছেন।
এখন বার্লিন যদি তাদের ৫জি নেটওয়ার্ক স্থাপনে উপকরণ সংগ্রহে হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে, তাহলে তাদের মার্কিন গোয়েন্দা তথ্যে প্রবেশে নিষিদ্ধ করার হুমকিও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে ওয়াশিংটনে নিযুক্ত জার্মান দূতাবাসের মুখপাত্র ম্যাথিয়াস এহলার পত্র পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, শিগগিরই এর জবাব দেওয়া হবে। তবে তিনি পত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তবে গত সপ্তাহে জার্মানি এক বিবৃতিতে জানিয়েছিলো, ৫জি চুক্তির ব্যাপারে কোনো কোম্পানিকে নিষিদ্ধ করা হবে না।
নিউজওয়ান২৪/ইরু
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়