হায় অভাব: ৪০ দিনের শিশুসহ পুকুরে ঝাঁপিয়ে আত্মহত্যা মায়ের!
জেলা সবাদদাতা
নারায়ণগঞ্জ: জেলার সিদ্দিরগঞ্জে নিজের ৪০ দিন বয়সী শিশু কন্যাকে নিয়ে পানিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন একজন মা। মারা গেছে শিশুটিও।
গতকাল (রোববার) দিনগত রাত সাড়ে ১২টায় ৪০ দিনের শিশুসহ সোনিয়া আক্তার (২২) নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়ার বিহারী কলোনী এলাকার ৩নং পুকুরে ঝাপ দেয়। খবর পেয়ে পুলিশ মা সোনিয়া ও তার শিশু ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহামেদ জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী প্রথমে মা সোনিয়া আক্তারকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এর প্রায় ১ ঘণ্টা পর পুকুরে তল্লাশি করে শিশু ফাতেমার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোনিয়ার স্বামী জসিমউদ্দিন স্থানীয় একটি গার্মেন্টে কাজ করেন।
এ ঘটনায় সোনিয়া আক্তারের পিতা শহিদুল্লাহ মিয়ার কোনো অভিযোগ না থাকায় পুলিশ একটি অপমৃত্যু মামলা রুজু করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা ওসি সরাফত উল্লাহ জানান, সংসারে অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হতো। পারিবারিক কলহের জের ধরে মা শিশু কন্যাকে নিয়ে পুকুরে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকলেও আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছি।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ