হাসপাতালে নারীর গলাকাটা লাশ, তদন্ত চলছে
নাটোর প্রতিনিধি
ফাইল ছবি
নাটোরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নারী ব্যবস্থাপক মিতা খাতুনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে শহরের চকরামপুর এলাকার জেনারেল হাসপাতালে মিতা খাতুনের কক্ষ থেকে নিথরদেহটি উদ্ধার করা হয়।
হাসপাতালে নারীর গলাকাটাখবর পেয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনসহ গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সকাল ৬টার দিকে হাসপাতালের মূল গেটের তালা খুলে দিয়ে মিতা তার রুমে চলে যান। এরপর সকাল ১০টার দিকে রোগীর স্বজনরা ওই নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে হাসপাতালের স্টাফ পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নাটোর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, কী কারণে মিতাকে এভাবে গলা কেটে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানতে পারেনি। তবে হত্যা রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়