হারিয়ে যাওয়া ফোন খুঁজে দেবে গুগল!
নিউজ ডেস্ক
ফাইল ছবি
চলতি পথে ফোন হারানোর তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে অনেককেই। তবে সেসব হারানো ফোন ফিরে পাওয়ার নজির খুব একটা নেই।
যদিও বলা হয় ফোনের আইএমইআই নম্বরের সাহায্যে হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়া সম্ভব তবু এমন ঘটনার কথা খুব একটা শোনা যায় না। তবে গুগল দাবি করছে, তাদের মাধ্যমে আপনি সন্ধান পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া ফোনের।
যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে ‘ফাইন্ড ইয়োর ফোন’ অপশন রয়েছে। এর সাহায্যে 'অন' থাকা অবস্থায় হারানো ফোনের সন্ধান পাওয়া যাবে।
হারানো স্মার্টফোনটিতে যদি আপনার গুগল আইডি দিয়ে লগইন করা থাকে, তবে কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওই একই গুগল আইডি থেকে লগইন করে আপনি জানতে পারবেন আপনার ফোনের লোকেশন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের 'লোকেশন সার্ভিস' অপশনটি অন থাকতে হবে।
ফোন খুঁজে পেতে আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে-
> প্রথমে কম্পিউটারের ব্রাউজার থেকে maps.google.com-এ যান।
> আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটি যে গুগল আইডি দিয়ে লগইন করা আছে, সেই অ্যাকাউন্টটিই ব্যবহার করে লগইন করুন।
> এরপর maps.google.com-এর উপরে বাম দিকে তিনটি সরলরেখার মতো চিহ্ন দেখা যাবে। সেটিতে ক্লিক করুন।
> এবার ‘ইয়োর টাইমলাইন’ বলে একটি অপশন আসবে।
> এরপর যেই দিনের লোকেশন দেখতে চান, সেই দিনটি সিলেক্ট করতে হবে আপনাকে দেওয়া অপশনগুলো থেকে।
> তারপরেই গুগল ম্যাপের ওপর আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশন দেখতে পাওয়া যাবে।
তথ্যসূত্র: আনন্দবাজার
নিউজওয়ান২৪/আর.রাফি
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়