হবিগঞ্জে শ্রমিকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি অটোরিকশা এবং ব্যাটরিচালিত ইজিবাইক (টমটম) শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজারে শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।
গুরুতর আহত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের শানুর খান (৩৫), জাহাঙ্গীর খান (৩২) ও জালালপুর গ্রামের আছদ উল্লাহকে (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই এমরান হোসেন জানান, যাত্রী উঠানো নিয়ে কসবা গ্রামের টমটম শ্রমিকরা আলীগঞ্জের এক টমটম শ্রমিককে মারধর করেন। এ ঘটনার জেরে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের শ্রমিকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিউজওয়ান২৪/টিআর
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়