সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়েসহ নিহত ৩
চট্টগ্রাম প্রতিনিধি
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুন্ডে রোববার রাতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ভাটিয়ারী ইউপির মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাটিয়ারীতে বিএসবিএ হাসপাতালে নেয়ার পর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন কাশেম প্রকাশ তোয়ান আলী, মেয়ে সোমা আক্তার ও অজ্ঞাত এক ব্যক্তি। নিহত তোয়ান আলী উপজেলার মাদামবিবিরহাট এলাকার বাসিন্দা।
আহতরা হলেন তোয়ান আলীর স্ত্রী রেখা আকতার ও অজ্ঞাত আরও একজন।
স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী একটি ট্রেন মাদামবিবিরহাট এলাকা অতিক্রমকালে তোয়ান আলীর মেয়েসহ ও অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ভাটিয়ারী রেল স্টেশন মাস্টার ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়