সাইলেন্ট থাকা ফোনটি যেভাবে খুঁজে পাবেন
তথ্যপ্রযুক্তি ডেস্ক
ফাইল ছবি
অনেক সময় কাজের প্রয়োজনে বা কোনো মিটিং চলাকালীন সময়ে আমাদের স্মার্টফোনটি সাইলেন্ট করে রাখি। কিন্তু পরে সেই সাইলেন্ট মুডটি নরমাল মুডে অন করতে ভুলে যাই। ফলে ফোনটি কোথাও রাখলে সেটি খুঁজে পেতে বেগ পেতে হয়।
তবে সাইলেন্ট মুডে থাকা ফোনটি খুঁজে পাওয়া সম্ভব।বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের জন্য এটি আরও সহজতর।
‘ফাইন্ড মাই আইফোন’ ফিচারের সাথে বেশিরভাগ আইফোন ব্যবহারকারীই পরিচিত। সবার ধারণা, শুধু হারিয়ে যাওয়া ডিভাইসটির অবস্থান ট্র্যাকিং বা হারিয়ে যাওয়ার সময় এটি লক করার ক্ষেত্রেই কার্যকর।
কিন্তু এই ফিচারটি সাইলেন্ট মোডে থাকা যেকোনও আইফোন খুঁজে পেতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এক্ষেত্রে কিছু কাজ করতে হবে।
প্রথমেই স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ আছে তা নিশ্চিত করতে হবে। এছাড়া ফোনে ‘ফাইন্ড মাই আইফোন' নামের ফিচারটি অ্যাক্টিভেট আছে কিনা সে ব্যপারেও নিশ্চিত হতে হবে।
এবার নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
প্রথমে ম্যাক বা পিসি থেকে এই ঠিকানায় যেতে হবে। এবার সাইটে লগ ইন করতে হবে। তখন বাম দিকে সংযুক্ত সব ডিভাইসের একটি তালিকা দেখা যাবে।সেখান থেকে আইফোনটি সন্ধান করতে হবে এবং এটিতে ক্লিক করতে হবে। তখন ডানদিকে থাকা মানচিত্রটি জুম-ইন করলে থ্রিডি উপস্থাপনাসহ ফোনটির অবস্থান দেখা যাবে। তখন পর্দার নিচে ‘প্লে সাউন্ড’ অপশনে ক্লিক করতে হবে। আর ফোনে যদি ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে সেটি সজোরে বাজতে শুরু করবে।
নিউজওয়ান২৪/ইরু
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়