সমুদ্র সৈকতে এই অদ্ভুত কঙ্কাল কিসের?
নিউজ ডেস্ক
ফাইল ছবি
নিউজিল্যান্ডের সমুদ্রতটে মিলল এক অদ্ভূতদর্শন কঙ্কাল। আর তাই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। প্রায় কেউই বুঝে উঠতে পারেননি, এমন অদ্ভুত দেখতে কঙ্কাল কোন প্রাণীর। কেউ কেউ তো এটাকে ভিনগ্রহের প্রাণীও ভেবে নিয়েছেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বাসিন্দা হ্যানা মেরি। মাকে নিয়ে ক্যান্টারবেরির সমুদ্রসৈকতে বেড়াতে বেরিয়েছিলেন। সেই সময় অদ্ভূত দেখতে ওই কঙ্কালটিকে পড়ে থাকতে দেখেন তারা। বোঝাই যাচ্ছিল, পানির তোড়ে ভেসে এসেছে। কাছে গিয়ে দেখেন দু’টি পা, দু’টি ডানা, দু‘পাটি দাঁত এবং একটি লেজ রয়েছে কঙ্কালটিতে। মুখের কাছটা সূচালো।
বিষাক্ত কিছু হতে পারে ভেবে প্রথমে হাত ছোঁয়াননি হ্যানা বা তার মা। শেষমেশ অবশ্য সাহস করে কঙ্কালটি হাতে তুলে নেন হ্যানা। সমুদ্রসৈকতে বেড়াতে আসা অন্য লোকজনও সেটিকে শনাক্ত করতে পারেননি। বাধ্য হয়ে স্থানীয় এক পশু সংরক্ষণ বিশেষজ্ঞর দ্বারস্থ হন তারা। কিন্তু তিনিও সেটি কোন প্রাণীর কঙ্কাল বুঝতে পারেননি।
অগত্যা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন হ্যানা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে কঙ্কালটির অনেকগুলি ছবি পোস্ট করেন, কেউ যদি কিছু বলতে পারেন সেই আশা নিয়েই। নানান সামুদ্রিক মাছের সঙ্গে তুলনা টানেন কেউ কেউ। কেউ বলেন, ভিনগ্রহের প্রাণী। কেউ বা অন্য কিছু।
শেষমেশ দ্বন্দ্ব দূর করেন নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চ সেন্টারে কর্মরত বিজ্ঞানী ডা. ম্যালকম ফ্রান্সিস। কঙ্কালটি গভীর সমুদ্রে বসবাসকারী বিশেষ ধরনের শঙ্কর মাছের। বৈজ্ঞানিক নাম ‘ডিপটুরাস নাসুটাস’।
কঙ্কালটি একটি পুরুষ মাছের বলে জানান তিনি। ডানায় খোঁচা খোঁচা নখের মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে, সেগুলো আসলে এক ধরনের হাড়। যা শুধু পুরুষদের মধ্যেই থাকে। সঙ্গমের সময় সেগুলো ব্যবহার করে তারা। চ্যাপটা দেখতে এই মাছগুলোর শরীর পাতলা ছালে ঢাকা থাকে।
তবে মানুষের পক্ষে এরা একেবারেই ক্ষতিকারক নয়। শরীরে বিষ নেই। বরং তাদের ডানাগুলোও খাওয়া যায়। সাধারণত গভীর সমুদ্রেই থাকতে পছন্দ করে এরা। তবে মাঝেমধ্যে মত্স্যজীবীদের জালে ধরা পড়ে যায়। প্রাণীটি লম্বায় এক মিটার পর্যন্ত হয়।
সূত্র: আনন্দবাজার
নিউজওয়ান২৪
- বাঙালির বংশ পদবীর ইতিহাস
- গন্ধভাদালি লতার উপকারিতা
- ‘ময়ূর সিংহাসন’
- মিশরীয় সভ্যতা এবং নীল নদ
- ব্যবহারের আগে জানুন প্লাস্টিক বোতলে চিহ্নের মানে কী
- মধ্যযুগের ইতিহাস
- পবিত্র কাবা শরীফের অজানা যত তথ্য
- বিকাশ নগদ এবং রকেট’র ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
- হ্যালুসিনেশন আসলে কী, রোগ না অন্য কিছু?
- পিরামিডের অজানা তথ্য…
- চুম্বকের আদ্যোপান্ত...
- ‘রক্ত’ রঙের রহস্য...
- ‘চুম্বন’ আদর ও ভালোবাসার বহিঃপ্রকাশ
- ‘ধানমন্ডি’ নামকরণের ইতিহাস
- প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়