র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডা সাতারকুল পাঁচখোলা ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।
বুধবার রাত আড়াইটা ও সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহারাজ নামে এক মাদক ব্যবসায়ী ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু নামে এক সন্ত্রাসী।
র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান বলেন, সাঁতারকুল পাঁচখোলা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে কয়েকজন পালিয়ে যায় এবং একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা, একটি শর্টগান, একটি শুটার গান, কয়েকটি ম্যাগজিন, ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অপরদিকে র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র্যাবের টহল দল সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা
- হাতির ঝিলের পানিতে লাশ
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- এবার এমপি হতে চান সাঈদ খোকন
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- বংশালের সেই অন্তঃসত্ত্বার করোনা শনাক্ত, পুলিশ সঙ্গী
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়