ঢাকা, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ:

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ১৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

মুন্সিগঞ্জে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ল্যাংড়া খসড়ু ও কানা সুমন নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে র‌্যাবের দুই সদস্য। তারা হলেন- মোকাররম হোসেন (৪৫) ও সাফায়ত (৩১)।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় র‌্যাবের মাদকের অভিযান পরিচালনাকালে এই ঘটনা ঘটে।

র‌্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ সুপার মোঃ এমায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় সিপাহীপাড়া এলাকায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দুই র‌্যাব সদস্যের ডান ও বাম হাতে গুলি লাগে।

তাদের গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় ল্যাংড়া খসরু ও কানা সুমন নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি আরো জানান, সন্ত্রাসীদের কাছ থেকে দুইটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত