র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জলদস্যু বলে জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার ভোরে বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
তিনি বলেন, ছোট ছনুয়া এলাকায় জলদস্যুদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেন নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার নুরুল আলমের ছেলে। নিহত দেলোয়ারের বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে বলে জানান মো. মাশকুর রহমান।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- হায়রে পিশাচ মা!
- ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়