রোমে বিজ্ঞান সম্মেলনে গিয়ে অসুস্থ স্টিফেন হকিং
বিজ্ঞান ডেস্ক
স্টিফেন হকিং -ফাইল ফটো
হঠাৎ অষুস্থ হয়ে পড়ায় বিশেষ হুইলচেয়ার নির্ভর ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার তাকে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে নেওয়া হয়।
৭৪ বছর বয়সী এই বিজ্ঞানী রোমে অবস্থিত পন্টিফিকেল অ্যাকাডেমি অব সায়েন্সেসে আয়োজিত বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে রোমে গিয়েছিলেন।
হাসপাতালে নিতে হলেও আলোচিত মহাবিশ্বতত্ত্ববিদ হকিংয়ের অবস্থা ততোটা নাজুক নয় বলে জানা গেছে।
গত সোমবার ভ্যাটিকানে ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন হকিং। গত ২৫ নভেম্বর ভ্যাটিকানে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি বিষয়ক তত্ত্ব ও তথ্য নিয়ে বক্তৃতা করেন তিনি।
ভ্যাটিকান সিটি সূত্র ও হকিংয়ের ব্যক্তিগত সূত্র জানায়, বিজ্ঞানীর শারীরিক অবস্থা গুরুতর না হলেও তিনি ও তার সফরসঙ্গীদের শনিবার রোম ছাড়ার নির্ধারিত সূচিতে অপরিবর্তন হয়েছে।
‘এ ব্রিফ হিস্টরি অব টাইম’ রচয়িতা ও ‘বিগ ব্যাং’ তত্ত্বের প্রবক্তা এই বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ ২১ বয়স থেকে দুরারোগ্য ‘মোটর নিউরন’ রোগে (amyotrophic lateral sclerosis) আক্রান্ত হয়ে অচলপ্রায় অবস্থায় পতিত হন। তিনি কম্পিউটার প্রোগ্রাম করা বিশেষ ব্যবস্থায় নিজের ভাব ও বক্তব্য প্রকাশ করে থাকেন। শারীরিক প্রতিবন্দ্বীতার শিকার হকিং নিজের চলাচলের সুবিধার জন্য দুজন নার্সসহ চারজন সঙ্গী নিয়ে ভ্রমন করে থাকেন। ফক্সনিউজ, রয়টার্স, বিজনেসইনসাইডার
নিউজওয়ান২৪.কম/এসএল
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়