রাজধানীতে এসি বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
ফাইল ফটো
রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় এসির বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭), ও লিবান (৮ মাস)।
প্রতিবেশী জানান, লিটন একজন জাদুশিল্পী। চারতলা বাসার দ্বিতীয় তলায় ওই পরিবার থাকে। ভোরে একটি শব্দ হয়। পরে তাদের রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ভেতরে গিয়ে চারজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের দ্রুত ঢামেক বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে কোনো আগুন বা আহতদের পাওয়া যায়নি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণের আগুনে তারা দগ্ধ হয়েছেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান বলেন, ‘কাঁঠালবাগান থেকে শিশুসহ চারজন দগ্ধ বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এর মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫, লাইবার ১৭ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা
- হাতির ঝিলের পানিতে লাশ
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- এবার এমপি হতে চান সাঈদ খোকন
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- বংশালের সেই অন্তঃসত্ত্বার করোনা শনাক্ত, পুলিশ সঙ্গী
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়