রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলি: নিহত ৭!
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সকালে রক্তাক্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পিজক পাড়ায় এ সংঘর্ষ হয়। তবে পুলিশ প্রশাসন এ ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করেনি।
সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক। তিনি গণমাধ্যমকে বলেন, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।
স্থানীয়রা জানান, প্রতিপক্ষের সঙ্গে আরাকান লিবারেশন পার্টির সংঘর্ষ হয়েছে। এ সময় দুপক্ষ গুলি ছোড়ে।এতে সাতজন নিহত হন।নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির যুগান্তরকে বলেন, এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। খবর পেয়ে রাজস্থলী থানা ওসিসহ পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়।তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাননি।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ