যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক, দগ্ধ ৬
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার জনসহ মোট ছয় জন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর ধলপুরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হতাহতদের কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, গ্যাস লিকেজ ছিল। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ধলপুর সিটি করপোরেশনের কোয়ার্টারে থাকতেন তারা। তারা সিটি করপোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। নিহতের পরিচয় জানতে চেষ্টা করছি।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়