যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত
যশোর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন।
সোমবার বিকেলে শহরের পুরাতন পৌরসভার সামনে শাহজালাল ব্যাংকের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে নির্মাণ শ্রমিক আকাশ (২০) ও একই উপজেলার চুড়ামনকাঠি খামারপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে গোলাম রসুল (২২)। আহত হন সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২৫)।
হতাহতদের সহকর্মী শ্রমিক আজিজুল জানান, সোমবার বিকেলে পুরাতন পৌরসভার সামনে সোলাইমান হোসেনের মালিকানাধীন ভবন শাহজালাল ব্যাংকের চতুর্থ তলায় ছাদের রড বাঁধার কাজ করছিলেন ৮ শ্রমিক। এ সময় রড রাস্তার পাশে বিদ্যুতের মেইন তারে লাগলে সোহাগ, আকাশ ও রসুল ছাদ থেকে নিচে মাটিতে পড়ে যান।
স্থানীয়রা তিনজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। এ সময় চিকিৎসক আব্দুর রশিদ দুজন মৃত ঘোষণা করেন। অপর একজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের খবর পেয়ে হাসপাতালে যান জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। তিনি আহত ও নিহতদের খোঁজখবর নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে কর্মীরা হাসপাতালে উপস্থিত হন।
কোতোয়ালী থানার এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগে রসুলের মৃত্যু হয় এবং জরুরি বিভাগে আকাশের। অপর একজনকে চিকিৎসাপত্র দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়