ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহ প্রতিনিধি
ফাইল ছবি
ময়মনসিংহে শনিবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শহরের কালিবাড়ী এলাকায় রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শরীফ (৩২) পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শরীফ ডাকাত দলেরও সদস্য ছিল। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, মারামারি ও হত্যাসহ সাতটির বেশি মামলা রয়েছে।
এই ঘটনায় দুই কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন- মো. শামীম হোসেন ও মো. সেলিম মিয়া। তাদের জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ কেজি গাঁজা ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়