মেহেরপুরে পিকআপচাপায় নিহত ২
মেহেরপুর প্রতিনিধি
ফাইল ছবি
মেহেরপুরের গাংনীতে পিকআপভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালনগর তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাংনী উত্তরপাড়ার সেকেন্দার আলীর ছেলে মাংস ব্যবসায়ী জুয়েল হোসেন (৩২) ও উপজেলার রুয়েরকান্দি গ্রামের আক্কাস আলীর ছেলে কালু মিয়া (৩৭)।
নিহত জুয়েলের মামা আশরাফ আলী জানান, জুয়েল ব্যবসায়িক কাজ শেষ করে কালু মিয়াকে মোটরসাইকেলে তার বাড়ি রুয়েরকান্দি গ্রামে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় পথে গাংনীগামী একটি মুরগি বোঝাই পিকআপভ্যান ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন।
তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামসুল আরিফিন জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মাথায় গভীর ক্ষত ছিল।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পিকআপভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
নিউজওয়ান২৪/এমএম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়