মেহেরপুরে দুই মাছ চাষিকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক
ফাইল ফটো
মেহেরপুরে দুই মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার দরবেশপুর গ্রামের শৈলমারি বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দরবেশপুর গ্রামের উকিলবাড়ী পাড়া এলাকার ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী। তারা সম্পর্কে চাচাতো ভাই।
মেহেরপুরের এসপি এসএম মুরাদ আলি জানান, প্রতি রাতের মতো বুধবার রাতেও বিল পাহারা দিচ্ছিলেন রোকন ও হাসান। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে সদর থানা ও ডিবি পুলিশের দুটি দলসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসপি আরো জানান, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে স্থানীয়রা জানায়, সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরেই মাছ চাষ করছেন রোকন ও হাসান। তারা প্রতি রাতেই কয়েকজন লোক নিয়ে বিল পাহারা দেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়