মৃত্যুর ২১০০ বছরেও পচে-গলে যায়নি যে নারীর দেহ!
বিজ্ঞান ডেস্ক
জিন ঝুই দেখতে কেমন ছিলেন- আধুনিক শিল্পীর চোখে
ঘটনাটা বলা যায় আধুনিক বিজ্ঞনীদের হতভম্ব করে দিয়েছে। মৃত্যুর দুই হাজার এক শ বছর পরেও কারও দেহের ত্বক এতোটা সজীব থাকে কী করে! প্রশ্ন উঠেছে চীনে পাওয়া ২১০০ বছরের পুরনো এক নারীর লাশ নিয়ে। ‘লেডি অব দায়’ নামে পরিচিতি পাওয়া ওই নারীর মরদেহ সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে যা আদপে মমিতে পরিণত হয়েছে।
তবে মমিটি উদ্ধার করা হয় চীনের চাংসার মায়াংদুই এলাকার এক কবরখানায় আজ থেকে প্রায় পাঁচ দশক আগে। বিজ্ঞানীরা জানান, শুধু ত্বক-ই না, শবদেহটির হাত পা স্বাভাবিকভাবে মোড়ানো-বাঁকানো যাচ্ছে এবং তার দেহে ‘সজীব রক্তের’ উপস্থিতিও রয়েছে। লেডি দায়কে নিয়ে চমকানোর আরও খবর আছে। তার চোখের পাপরি এবং মাথার চুলগুলোও অক্ষত আছে!
দলিল-দস্তাবেজ ঘেঁটে দেখা গেছে, অভিজাত পরিবারের সদস্য লেডি অব দায় (জিন ঝুই নামেও পরিচিতি) ৫০ বছর বয়সে মারা গিয়েছিলেন হার্ট অ্যাটাকে। তিনি ছিলেন হান রাজবংশের শাসনকালীন মারকুইস অব দায় (লি চ্যাং) এর স্ত্রী।
শ্রমিকরা বিমানহানারোধী ট্রেঞ্চ খুঁড়তে গিয়ে ১৯৭১ সালে হুবেই এলাকার সুইঝোউ পার্বত্যাঞ্চলে এক সমাধিসৌধ খুঁজে পায়। সেখানেই পাওয়া যায় জিন ঝুইর কফিন। অবশ্য উদ্ধারের পর থেকে সাম্প্রতিক সময়পর্যন্ত আগের মতোই চারস্তরবিশিষ্ট কফিনের ভেতর শুয়েছিলেন তিনি- তবে তা ছিলেন হুনান প্রদেশের যাদুঘরে।
একদল বিশেষজ্ঞ তার ময়নাতদন্ত করেন। এতে দেখা যায়, এতদিন ধরে শরীরটি পচে না গেলেও জীবনকালে ওই নারী যথেষ্ট ভুগেছেন হরেক পদের রোগ-শোকে। তার সমস্যাবলীর মধ্যে ছিল- পিঠে ব্যথা, উচ্চ রক্তচাপ, ধমনীতে পানি চলে আসা, যকৃতের (কলিজা বা লিভার) পীড়া, পিত্তথলির পাথর, ডায়াবেটিস এবং ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হৃৎপিণ্ড।
এছাড়া স্থূলতার সমস্যাও ছিল ঝুইর। তার এতসব শারীরিক সমস্যার প্রকৃত কারণ অতি ভোগবিলাসের জীবনোপভোগের কুফল বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। উইকিপিডিয়া, দ্যসানঅনলাইন
নিউজওয়ান২৪.কম/এসএল
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়