মীরসরাইয়ে যুবককে কুপিয়ে হত্যা
মীরসরাই প্রতিনিধি
ফাইল ছবি
মীরসরাই উপজেলার ওয়াহেদপুরে শাহ আলম নামে এক যুবককে বুধবার রাতে পাহাড়ের পাদদেশে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত শাহ আলম ওই এলাকার আলী আকবরের ছেলে।
মস্তাননগর হাসপাতালের চিকিৎসক ডা. সুমন ঘোষ বলেন,বুধবার সন্ধ্যায় তাকে পাহাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
মীরসরাই থানার ওসি জাহিদুল কবির বলেন,শাহ আলম নিজামপুর বাজারে একটি ওয়ার্কশপে কাজ করছিল। ওয়ার্কসপের ম্যানেজার ছিল সে। এলাকার কয়েকজন ছেলের সঙ্গে তার বিরোধ ছিলো।
খবর পেয়ে ওসি (তদন্ত)বিপুল চন্দ্র দেবনাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেছেন। নিহতের লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবা কয়েকজন যুবককে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ