মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু মিম নিহত
গেরামের খবর
গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সুমাইয়া মিম নামে দশ মাস বয়সের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির মা সোনালী বেগমও (৩০) আহত হয়েছেন।
সোমবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম সদর উপজেলার মৌজা মালিবাড়ি গ্রামের ভূট্টু মিয়ার মেয়ে।
গাইবান্ধা সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সোনালী বেগম লক্ষ্মীপুর বাজারে ব্র্যাক ব্যাংক থেকে ঋণের টাকা তুলে শিশুকন্যা মিমকে কোলে নিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন।
এসময় বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশা সোনালীকে ধাক্কা দেয়। এতে শিশুটি তার কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সোনালী বেগমও গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় সোনালী বেগমকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজওয়ান২৪.কম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়