মাহিন্দ্র ট্রাক্টর-বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক পরপারে
ঠাকুরগাঁও প্রতিনিধি
ফাইল ছবি
শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। রাণীশংকৈল উপজেলার গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাচোর ইউপির আমজুয়ান গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুস সবুর ও রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, রাতে রাণীশংকৈল উপজেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে সবুর ও জাহাঙ্গীর হালখাতার দাওয়াত দেয়ার জন্য নন্দুয়ার ইউপির ভন্ডগ্রামে যাচ্ছিলেন। পথে গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে একটি মাহিন্দ্র ট্রাক্টর ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়