মাদারীপুরে ইলিশ শিকার, ৪ জেলের কারাদণ্ড
মাদারীপুর প্রতিনিধি
ফাইল ছবি
মাদারীপুরের কালকিনিতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়। বুধবার রাতে তাদেরকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বরিশালের মুলাদী উপজেলার টুমচর গ্রামের মোয়াজ্জেম সরদার (৩৫), রিপন হাওলাদার (২৮), পান্নু সরদার (৩২) ও কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার নতুন আন্ডারচর গ্রামের দুদু মিয়া বেপারী (৬০)।
উপজেলার মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জানান, মা ইলিশ রক্ষার্থে বুধবার সন্ধায় উপজেলা প্রশাসনের একটি টিম অভিযান চালায়। এ সময় আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকারের দায়ে থানা পুলিশের সহযোগীতায় ৪ জেলেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও মা ইলিশসহ আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। পরে জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়