ভুয়া সাংবাদিক দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ভুয়া সাংবাদিক দম্পতিসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১)। এ সময় তাদের নিকট থেকে বেশ কিছু নগদ টাকা ও ৩২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল আহমেদ (৩৯), মো. বশির আহমেদ (২৮), ) মোসা. জান্নাতুল ফেরদৌস রিবা (১৯) ও মো. আনিসুর রহমান (২১)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. সারওয়ার-বিন-কাশেম সাংবাদিকদের জানান, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর টঙ্গী পূর্ব থানার ৩০ নং আনার কলি এলাকায় আভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের ছয়টি মোবাইল ফোন, ইয়াবা বিক্রয়ের নগদ ৮ লাখ ৩৪ হাজার ৫৪০ টাকা, একটি পাসপোর্ট, একটি ব্ল্যাংক চেক, অনলাইন পত্রিকার একটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলেও জানান সারওয়ার-বিন-কাশেম।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- হায়রে পিশাচ মা!
- ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়