ব্রাজিলে পাওয়া গেল ৪০০ কেজি ওজনের বৃহত্তম অ্যানাকোন্ডা
সাতরং ডেস্ক
ব্রাজিলের এক বাঁধ নির্মাণ এলাকায় পাওয়া গেছে বিশাল এক অ্যানাকোন্ডা যাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম সরিসৃপ। ৪০০ কেজি ওজনের সাপটি দৈর্ঘ্যে ৩৩ ফিট এবং এর ঘের এক মিটার।
সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য প্যারা’র বেলো মন্টে পার্বত্য এলাকায় আল তামিরা গুহায় পরিকল্পিত বিস্ফোরণ ঘটায় শ্রমিকরা। এসময় তারা সাপটির সন্ধান পায়। সিনেমার পর্দায় নয়- এক্কেবারে বাস্তবে চোখের সামনে অ্যাত্তবড় সাপ দর্শনে নির্মাণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর শ্রমিকরা সাপটিকে একটি ক্রেনের সঙ্গে বেঁধে ওপরে টেনে তোলে যার ভিডিও ক্লিপ পরে অনলাইনে ভাইরাল হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা হয়েছে বাঁধ নির্মাণ কোম্পানির।
সমালোকদের মতে, কোম্পানির লোকজন সাপটিকে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে সাহায্য না করে হত্যা করেছে। তবে সাপটি বিস্ফোরণে না অন্য কোনো কারণে মারা গেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
নিউজওয়ান২৪.কম/একে
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়