বিকেলে চালু হচ্ছে মোবাইল ব্যাংকিং
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে তিন দিনের জন্য সারাদেশে বন্ধ রয়েছে সব ধরনের ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস)। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে আগামীকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত মোবাইলের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে নির্দেশনা অনুযায়ী আজ বিকেল ৫টার পর থেকে সীমিতভাবে চালু হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা।
বুধবার (২৬ ডিসেম্বর) জারিকৃত বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে ২৮ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকেল ৫টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
তবে এতে ব্যক্তিগত একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রাখা হয়। যা ২৯ ডিসেম্বর, ২০১৮ বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ বিকেল ৫টা পর্যন্ত সম্পন্ন করা যাবে। ফলে বিকাশ, রকেট, এম ক্যাশ, শিওর ক্যাশসহ বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চালু হচ্ছে আজ বিকেল থেকেই।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়