বাসের ধাক্কায় নিহত হিউম্যান হলারের ৯জন
জেলা সংবাদদাতা
ময়মনসিংহ: একটি হিউম্যান হলারকে ধাক্কা দিয়ে নয়জনকে হত্যা করলেন বাস ড্রাইভার- তারপর পালিয়ে গেলেন বাস ফেলে। মানবিক নির্মমতার এ ঘটনা ঘটেছে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায়। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
প্রাথমিক তথ্যে জানা গিয়েছিল, মর্মান্তিক এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে, কিন্তু পরে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার (কোতোয়ালি) আবদুর রশিদ জানান, দ্রুতগতির বাসটি একটি হিউম্যান হলারকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের সবাই হিউম্যান হলারের যাত্রী। তৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় তিনি জানাতে পারেননি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাসটি পুলিশ জব্দ করেছে বলে জানায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ