বাসচাপায় গার্মেন্টকর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ঢাকার টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় সখিনা বেগম (৩০) নামে এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাটাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সখিনা স্টেশন রোড মাছিমপুর এলাকায় মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থেকে পিমকী অ্যাপারেলস লিমিটেড কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন। তার বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার মধ্যদেবকান্দি গ্রামে।
পুলিশ জানায়, সকালে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সখিনা। এ সময় বাটাগেটের সামনে পৌঁছলে গাজীপুরগামী আজমেরী পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সখিনাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, নিহতের মৃতদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসও জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্ত।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ