শিক্ষা-স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার
বাজেট ঘোষণা ২ জুন
স্টাফ রিপোর্টার
ঢাকা: আগামী ২ জুন ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এটি হবে দেশের ৪৬তম বাজেট।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওইদিন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে তৃতীয় বাজেট হবে এটি এবং একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে মুহিতের এটি অষ্টম বাজেট। এছাড়া এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের পরপর দুটি জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি।
মন্ত্রণালয় সূত্র জানায়, ২ জুন সংসদে আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, চলতি ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৬ সালের অর্থবিল উপস্থাপন করা হবে। তবে অর্থবিল পাস হবে ২৯ জুন এবং মঞ্জুরীসহ অন্যান্য দাবি পাস হবে ৩০ জুন। এর আগে প্রস্তাবিত বাজেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী মুহিত সমাপনী বক্তব্য দেবেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪১ হাজার ৯শ ১০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, মোট দেশজ উৎপাদন জিডিপিতে প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ।
এছাড়াও পরিকল্পিত ওই বাজেটে বছরব্যাপি মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে উঠানামা করার আভাস রয়েছে। এছাড়া এডিপিতে বরাদ্দের বড় অংশ দৃশ্যমান হবে মেগা প্রকল্পগুলোতে।
নিউজওয়ান২৪.কম/এসএল
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়