বাগেরহাটে বসতঘর পুড়ে ছাই, অক্ষত কোরআন
বাগেরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ঘরে থাকা পবিত্র কোরআন অক্ষত রয়েছে। উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহিদ মোল্লা ও তার পিতা লুৎফর মোল্লার ৩টি ঘর পুড়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও ইউএনও মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস দিয়েছে।
ক্ষতিগ্রস্থ জাহিদ মোল্লা বলেন, রাতে রাইচ কুকারে ভাত তুলে দিলে কিছুক্ষণের মধ্যে রাইচ কুকার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে চিৎকারে লোকজন আসতে আসতে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতেই ৩টি ঘর ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরের সকল মালামাল পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ইউএনও মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরগুলো পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হওয়ায় পরিবারটির অনেক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ