ঢাকা, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ:

বন্ধ টু-জিও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ৩০ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কথা ছিল ভোট শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা। তবে এবার মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। শনিবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।  

এদিকে, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা এখনো পাইনি। সেহেতু ধরে নিতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে।

সম্প্রতি আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক করি। সেখানে আমরা সরকারকে অবহিত করেছি ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত অফিস ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার হয়ে থাকে। আর এর গ্রাহক সংখ্যাও কম।

তাই ব্রডব্যান্ড ইন্টারনেট এ নির্দেশনার আওতায় নাও পড়তে পারে বলে ধারণা করেন তিনি।

উল্লেখ্য, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ। তবে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

নিউজওয়ান২৪/জেডএস

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত