বন্দুকযুদ্ধে নারায়ণগঞ্জের ২০ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
নারায়ণগঞ্জের শহীদনগরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে হাসান ২০ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী।
ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে এসময় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
র্যাব-১১ থেকে জানানো হয়, রোববার ভোররাত ৪টার দিকে নগরীর শহীদনগরের জিয়ারা আলামিন নগর এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। জবাবে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে একজনের গুলিবিদ্ধ দেহ পরে থাকতে দেখে দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসান দেওভোগ এলাকার মৃত ইয়াসিন ভুইয়ার ছেলে।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়