ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিতে কিশোর নিহত
ফরিদপুর প্রতিনিধি
ফাইল ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে সাবেক দুই জনপ্রতিনিধির সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার জয়পাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সৈয়দ নাজিম আলীর (১৭) বাড়ি জয়পাশা গ্রামেই। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক শহিদুল বলেন, এলাকার আধিপত্য নিয়ে বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশারের অনুসারীদের সঙ্গে উপজেলার চরমেশ্বরী ইউনিয়নের সাবেক সদস্য আবু সাইদের লোকজনের বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়