ঢাকা, ১০ জুন, ২০২৬
সর্বশেষ:

পুলিশের ওপর হামলা করে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১০ জুন ২০২৬  

ছবি: অন্তর্জাল

ছবি: অন্তর্জাল


মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ঢাকার সাভারে হামলার শিকার হয়েছেন পুলিশের ২ সদস্য। এ সময় হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।

এসআই শামীম গণমাধ্যমকে বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে হাতকড়া পরানোর সময় প্রথমে তার ৭-৮ জন লোক ইট ও লাঠি নিয়ে আমাকে ও এএসআই মশিউরকে মারধর করে। পরে আরও ৪০-৫০ জন লোক এসে আমাদের মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশের আরেকটি দল আমাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম  বলেন, পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারদিন আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, আহত ২ পুলিশের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মুখে গুরুতর আঘাত পাওয়ায় এসএম শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত