পিএসএফ পণ্য রফতানিতে ভর্তুকি দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রফতানিতে নগদ ভর্তুকি বা অর্থসহায়তা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। যা অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেট বোতল-ফ্লেক্স হতে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনের জন্য ২০০৯ সালের ২২ নভেম্বরের এফই সার্কুলার নং-২২-এ সংযুক্ত আবেদন ফরমের প্রয়োজনীয় সংশোধনপূর্বক ফরম-‘ক’ সংযোজন করতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়, রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে ‘বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর পরিবর্তে সংযুক্ত ফরম- ‘খ’অনুসারে ‘রফতানি উন্নয়ন ব্যুরো’র সনদপত্র দাখিল করতে হবে।
তবে পেট বোতল-ফ্লেক্স রফতানির বিপরীতে ভর্তুকির জন্য নির্ধারিত আবেদন ফরম এবং এফই সার্কুলার নম্বর ০৯, তারিখ ১৭ মে ২০১০ এর নির্দেশনা অনুসারে অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিলের শর্ত যথারীতি বহাল থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাণিজ্যিক ব্যাংকে কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মের কাছে অপেক্ষমাণ ভর্তুকির আবেদনসহ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ভর্তুকির আবেদনের ক্ষেত্রে আবেদন ফরম ও প্রত্যয়ন সনদের বিষয়ের নির্দেশনা কার্যকরী হবে।
নিউজওয়ান২৪/এএস
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়