নোঙর করা জাহাজে আগুন, নিহত ১
চট্টগব্রাম প্রতিনিধি
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এমভি এপিএস-১’নামে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।
অগ্নিদগ্ধ আরো দুই কর্মচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে পতেঙ্গা থানার বিজয়নগর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৩০) জাহাজটির লস্কর বলে জানা গেছে। সাইফুল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভাঙাবাজার ইউনিয়নের উত্তর আন্দারমানিকের আবুল খায়েরের ছেলে। আহতরা হলেন-মো. নাহিদ (১৮) ও মো. মিজান (২৫)। তারা দু’জন জাহাজ শ্রমিক।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহিদুর রহমান জানান, নদীতে নোঙর করা ‘এমভি এপিএস-১’নামের একটি জাহাজে দুর্ঘটনাবসত আগুন লাগে। এ সময় আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে জাহাজটির লস্কর সাইফুল মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত নাহিদ ও মিজানকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়