ঢাকা, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ:

নাশকতার মামলায় ধানের শীষের প্রার্থী আটক

নাশকতার মামলায়

প্রকাশিত: ১৪:৩৬, ২১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ধানের শীষের প্রার্থী (যশোর-২ আসনে)  জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে পুলিশ আটক করেছে।

শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানা গেছে, জামায়াত প্রার্থী আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেন ওরফে মুহাদ্দিস আবু সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে।

এর একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। এ কারণে তার জামিন বাতিল হয়ে গেছে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে পেইন্ডিং নাশকতা মামলা রয়েছে। 

এখন তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত