নারায়নগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়নগঞ্জের মদনপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। আর এ সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ আহত হয়েছে অর্ধশতাধিক। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মদনপুর ইউপির দুবারের নির্বাচিত খলিল মেম্বার মদনপুরে বাসস্ট্যান্ড এলাকায় তার নিজস্ব পোল্ট্রি ফিডের দোকানে বসে ছিলেন। এ সময় আমির গ্রুপের আমির সোহেলসহ অর্ধ শতাধিক লোক এসে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। প্রায় সবাই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খলিলের ওপর হামলা করে। একই সময়ে শাহ আলম নামে এক হকার খলিলকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে তারা।
এ খবর ছড়িয়ে পড়লে খলিল গ্রুপের সদস্যরা মাইকে ঘোষণা দিয়ে আমির গ্রুপের সদস্যদের বাড়িঘরে হামলা চালায় ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে আমির গ্রুপ আবার পাল্টা হামলা করলে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
গুরুতর আহত অবস্থায় খলিল মেম্বার ও শাহ আলমকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে খলিল মেম্বারের পক্ষে সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে তার নেতাকর্মী ও সমর্থকরা।
বন্দর থানায় ওসি আজহারুল ইসলাম সরকার জানান, গুরুত্বর আহত দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়