নরসিংদীতে জঙ্গি আস্তানায় সোয়াত টিম
নরসিংদী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নব্য জেএমবির আস্তানা সন্দেহে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সোমবার রাত থেকে নরসিংদীর মাধবদী ও শেখেরচরের যে বাড়ি দুটি ঘিরে রেখেছে, সেখানে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সোয়াত (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস) টিমের সদস্যরা পৌঁছেছে।
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবদুল মান্নান বলেন, অভিযানের জন্য সোয়াত টিমকে ডাকা হলে দলটি সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায়। অপারেশনের প্রস্তুতি চলছে। অপরাশেন যে কোনো সময় শুরু হবে।
সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আস্তানা দুইটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার পাঁচ তলা একটি ভবন। এই ভবনের ৫ম তলায় অন্তত দুই জন পুরুষ ও একজন নারী রয়েছেন। আর শেখেরচর এলাকার একটি সাততলা ভবনের ৭ম তলায় অন্তত দুই জন নারী রয়েছেন।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়