নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
নওগাঁয় প্রতিনিধি
ছবি সংগৃহীত
নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলা পৌরসভার নজিপুর-নওগাঁ রোডের কাল্লাকাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুস সালাম (৪৫), তার ছেলে তৌফিক (২৭) এবং মোটরসাইকেল চালক রনি (২৮)।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতরা মোটরসাইকেলযোগে মহাদেবপুর থেকে পত্নীতলা সদর নজিপুরে যাচ্ছিলেন। নজিপুর-নওগাঁ রোডের কাল্লাকাটি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি বলেন, নিহত আব্দুস সালামের বাড়ি মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামে। আর মোটরসাইকেল চালক রনি নজিপুর ঈদগাঁও পাড়ার আহাদ আলীর ছেলে।নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
নিউজওয়ান২৪/এমএম
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়