ধানক্ষেত থেকে আ. লীগ নেতার গলাকাটা লাশ
বগুড়া প্রতিনিধি
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চাপাপুর ইউনিয়নের মন্দিরপুকুড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নজরুল ওই গ্রামের মৃত সখিন উদ্দিন সরদারের ছেলে ও চাপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন নজরুল। এরপর রাতে আর বাড়িতে ফিরেননি। পরে শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে কাঞ্চনপুর এলাকায় একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহত নজরুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ২টি মাদক মামলা রয়েছে। ১৫ দিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়