ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

দুনিয়ার সবচেয়ে দামি চিপস, এক চিলতের দাম ৮৮১ টাকা!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২৮ অক্টোবর ২০১৬   আপডেট: ০০:০৫, ৩১ অক্টোবর ২০১৬

সুইডেনে তৈরি হচ্ছে দুনিয়ার সবেচেয় দামি চিপস। অনেকেরই হয়তো বিশ্বাস হবে না- এর একটির দাম ৮৮১ টাকা। যদি মনে করে থাকেন এই টাকায় আপনি এক প্যাকেট চিপস পাবেন- তবে আপনার ধারণা পুরাই ভুল। মাত্র একটি মানে এক পিস চিপসের এই দাম।

আর এই চিপস প্যাকেটে নয়, বাক্সে ভরে বিক্রি হয়। প্রতি বাক্সে থাকে মাত্র পাঁচটি চিপস। পাঁচটি চিপসের এই বক্সের দাম আজকের মুদ্রামান অনুযায়ী ৪৪০৪.৮২ টাকা (৫৬.১৭ ডলার)। সেই মোতাবেক একটি চিপসের দাম পড়ে ৮৮১ টাকা প্রায়।

প্রশ্ন করতে পারন কী এমন বিশেষত্ব আছে যে এত দাম দিয়ে এটা কিনতে হবে এই তুচ্ছ জিনিস? বিশেষত্ব বলার আগে বলে নেই এই চিপস আপনি যদি মনে করেন এখনই কিনে খাবেন- তবে নিরাশ হতে হবে। এমনকি সুইডেনের বাসিন্দা হলেও আপনাকে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। কারণ, এরইমধ্যে এ পর্যন্ত তৈরি হওয়া এই চিপসের সবগুলো বাক্সই বিক্রি হয়ে গেছে। কারখানায় একের পর এক আসছে নয়া অর্ডার।

আরও মজার খবর পড়তে ক্লিক করুন যেন `ভূত এফএম`-এর গল্প!

এই চিপস তৈরিতে ব্যবহার করা হয়েছে নর্ডিক অঞ্চলের (স্ক্যান্ডিনেভীয় অঞ্চল। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন নিয়ে গঠিত অঞ্চল) দুর্লভ এবং বিশেষায়িত মসলা। আর এই চিপস নিজ হাতে তৈরি করেন সুইডিশ ন্যাশনাল কুলিনারি টিমের সদস্য, অতি উচ্চমানের মেধাবী রাঁধুনীরা। কুলিনারি বলতে রন্ধন বিষয়ক বিশেষ শিল্পকলাকে বোঝানো হয়। স্টেরিক্স নামের এই চিপসগুলোকে তৈরি করতে সেই বিশেষ বিশেষ কলার প্রয়োগ হয়।

সুইডেনের সেন্ট এরিক্স কোম্পানির তৈরি এই চিপস পাঁচটি আলাদা আলাদা ফ্লেভারে পাওয়া যায়।

কোম্পানির ওয়েবসাইট সূত্রে জানা গেছে- মহার্ঘ এই বস্তুটি থেকে আয় করা অর্থ জনসেবায় দান করা হবে। এনবিটি


নিউজওয়ান২৪.কম/এসকে

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত