ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

তিন কোটি টুইটার আইডি হ্যাক!

আইটি ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ৯ জুন ২০১৬   আপডেট: ১০:১১, ১৬ জুন ২০১৬

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

টুইটার ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ। টুইটার হতে প্রায় তিন কোটি ৩০ লাখ আইডির নাম ও পাসওয়ার্ড বেহাত হয়ে গেছে বলে দাবি করেছে একটি পক্ষ।

টুইটারের তথ্যমতে বর্তনামে টুইটারের অ্যাকাউন্ট সংখ্যা ২৩ কোটি ২০ লাখের মতো। তার মানে প্রায় ১৪ শতাংশ টুইটার অ্যাকাউন্টের তথ্য বেহাত হয়েছে। আজই এই তথ্য প্রকাশ করেছে ম্যাশাবেলে।

এর একদিন আগেই বড় বড় সব সেলিব্রেটি কেটি পেরি, ড্রেক এমনকি টুইটারের সহপ্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামেরও অ্যাকাউন্ট হ্যাক হয়। এ থেকে ধারণা করা হচ্ছে যে কেউই এই আইডির তালিকায় থাকতে পারেন। তাই দেরি না করে আপনার টুইটার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এদিকে, বেহাত হওয়া আইডি ও পাসওয়ার্ডগুলো অনলাইনে বিক্রয় করছে লিকডসোর্স নামে একটি অনলাইন ওয়েবসাইট। তারা জানিয়েছে তারা এই আইডি ও পাসওয়ার্ড থেকে ১৫টিতে ঢুকে দেখেছে এগুলো একেবারেই ঠিকঠাক।

তবে টুইটারের তরফ থেকে বলা হয়েছে নিরাপত্তা বাড়ানোর স্বার্থে তারা লিকডসোর্সের ডাটার সঙ্গে আইডির তথ্য মিলিয়ে দেখছে।

তবে টুইটারের নিরাপত্তা কর্মকর্তা মাইকেল কটেস হ্যাকের বিষয়টি অস্বীকার করেছেন। একটি টুইটে তিনি লিখেছেন, টুইটারের কোনও তথ্য হ্যাক হয়নি- এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

নিউজওয়ান২৪.কম/আইটি

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত