তাহলে আসছে বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন!
আইটি ডেস্ক
স্মার্টফোন জগতে এবারকার চমকটি হচ্ছে- ফোনের ডিসপ্লেকে ভাঁজ করা যাবে অর্থাৎ এখন থেকে নমনীয় ডিসপ্লেযুক্ত ফোনও ব্যবহার করতে পাবেন আপনি। আগামী বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই চমক হাজির করতে যাচ্ছে ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সম্প্রতি ব্লুমবার্গ সাময়িকী এ খবর দিয়েছে।
বহুল আলোচিত এই পণ্যটিকে ধরা হচ্ছে আসন্ন ২০১৭ সালের সবচেয়ে প্রত্যাশিত প্রযুক্তি পণ্যগুলোর একটি হিসেবে।
আলোচিত মডেল দুটির বৈশিষ্ট্য সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) দিয়ে তৈরি হবে ফোন দুটির ডিসপ্লে। এর একটিকে অর্ধেক ভাঁজ করে রাখা যাবে, আরেকটিকে অনেকটা দুমড়িয়ে রাখা যাবে।
মডেলগুলোর একটি হবে সাধারণ ৫ইঞ্চি ডিসপ্লের তবে এটাকে ওএলইডি ফোল্ডিং প্রযুক্তির এই ডিভাইসটির স্ক্রিন ৮ইঞ্চি সাইজের একটি ট্যাবলেট আকারের স্ক্রিনে (৮ইঞ্চি) পরিবর্তন করা যাবে।
সম্ভবত সময় হওয়ার আগেই তথ্যটি জানাজানি হয়ে যাওয়া স্যামসাং কর্তৃপক্ষ কিছুটা অসন্তুষ্ট। তাই বাজারে এ ধরনের ফোনের আগমন বিষয়ক গুঞ্জণে মুখে কুলুপ এঁটে রেখেছে কোরীয় এই হাইটেক জায়ান্ট। এ প্রসঙ্গে কোম্পানির এক মুখপাত্র বলেন, আমরা বাজারের অনুমান বিষয়ে মন্তব্য করি না।
তবে উন্নততর প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রদর্শনীতে কিন্তু এ ধরনের বাঁকানো ডিসপ্লে ইতোমধ্যে প্রদর্শন করেছে স্যামসাং এবং অপর কোরীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট এলজি। কিন্তু বাণিজ্যিকভাবে এসব হাইটেক পণ্য এখনো মাঠে নামানো হয়নি।
প্রসঙ্গত, স্যামসাং সেলফোনে কারিগরিভাবে নমনীয় ডিসপ্লে এরইমধ্যে ব্যবহার করে দেখানো হয়েছে। তবে গ্যালাক্সি এজ স্মার্টফোন সিরিজের এই ফোনকে ইচ্ছামতো কোনো আকার দিতে পারেন না ব্যবহারকারীরা। এটি উভয় দিকে কিছুটা বাঁকানো।
২০১২ সাল থেকেই স্যামসাং বাঁকানো ডিসপ্লে প্রযুক্তির স্মার্টফোন আনছে বলে গুঞ্জন চলছে।
নিউজওয়ান২৪.কম/এনটি
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়