তক্ষক-ইয়াবাসহ গ্রেপ্তার ৬
গাজীপুর সংবাদদাতা
ছবি- সংগৃহীত
গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি) মহানগরে পৃথক অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী একটি তক্ষক ও ৮শ ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২১ ডিসেম্বর) জিএমপি সদর দপ্তরে উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমান এ তথ্য জানান।
তক্ষকসহ গ্রেপ্তাররা হলো- ময়মনসিংহের কোতয়ালী থানার বলাশপুর এলাকার মাসুদ রানা (৫৩), চুয়াডাঙ্গার জীবননগর থানার জীবননগর এলাকার ইদ্রিস আলী (৪৮) ও নোয়াখালী সদরের শিবপুর এলাকার শাহিন আলম (৪২)।
ইয়াবাসহ গ্রেপ্তাররা হলো- শেরপুর সদরের রৌহা এলাকার মুন্নী বেগম (৩০), গাজীপুর মহানগর পূবাইল থানার হারবাইদ এলাকার নজরুল ইসলাম (৫২) ও মিলন মোল্লা (২৩)।
পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদে জানতে পারে বাসন থানার আউটপাড়া এলাকায় তক্ষক বিক্রয় করে বিদেশে পাচারের জন্য কতিপয় পাচারকারী অবস্থান করছে। পরে পুলিশের একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে পৌণে ১২টার দিকে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ ওই ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।
তিনি আরো জানান, একই দিন বিকেলে একই থানায় এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টারের সামনে থেকে ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারের ভেতরে অভিনব কায়দায় রাখা ৮শ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ছবি- সংগৃহীত
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানন, তারা দীর্ঘদিন যাবৎ এই কৌশলে কক্সবাজার ও কুমিল্ল থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।
নিউজওয়ান২৪.কম/মারজান
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়