ডিএসইতে লেনদেন বেড়েছে ৮ শতাংশ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
বছরের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ৮ দশমিক ৪৯ শতাংশ বেড়ে বছর শেষ করলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৪১৮ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫০৯ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৮৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২৮ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৩ টাকা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।
গেলো সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮৬ দশমিক ৯৪ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৪২৩ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৪১৮ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমান ছিল ১ হাজার ৩০৩ কোটি ১০ লাখ ৪১ হাজার ৩৮৫ টাকা। লেনদেনে গেলো সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহণ ছিল ৪ দশমিক ৭৭ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ৭৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার টাকা, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৬৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকা।
সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহণ ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ৮৮ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৩ কোটি ৪৫ লাখ ১৯ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ২ দশমিক ৮৭ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি ৩২ হাজার টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ৩৮ কোটি ২৯ লাখ ২৬ হাজার টাকা।
এদিকে, গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আলোচ্য সময়ে ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২১০টি, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
সূত্র: অর্থ সূচক
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়