টয়লেট নয় তিনি খুলেছেন ইমার্জেন্সি ডোর!
সাতরং ডেস্ক
৫০ বছর বয়সী এক সরলসিধা চীনা নারী জীবনের প্রথম উড়োজাহাজে উঠেছেন। একসময় তার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়লো।
যদিও উড়োজাহাজে তিনি এই প্রথম উঠছেন কিন্তু হাবভাবে তার স্মার্ট প্রকাশভঙ্গি। প্রকৃতির ডাকে সাড়া দিতে একপর্যায়ে তিনি সিট ছেড়ে উঠলেন এবং অভ্যস্ত ভঙ্গিতে `টয়লেটের সামনে` গিয়ে দাঁড়ালেন। এরপর হ্যাঁচকা টানে খুলে ফেললেন গেট।
অমনিতেই শুরু হলো হিসহিসস শব্দ। ফ্লাইটের সবাই সচকিত হয়ে উঠলো। তিনিও চমকে গেলেন। কারণ, তিনি দরজা খুলে সামনে কোনো ল্যাট্রিন দেখতে পেলেন না। যা দেখলেন, তা হলো বিমানবন্দরের রানওয়ে আর টারমাক। ভাগ্যিস, উড়োজাহাজটি আকাশে ছিল না।
তবে ওই নারী আর কিছুক্ষণ পর এই কাণ্ড করলে তিনি তার সামনে অবারিত মুক্ত আকাশ দেখতে পেতেন এবং বিমানশুদ্ধ যাত্রীর ভাগ্যে ঘটে যেতে পারতো ভয়াবহ পরিণতি।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের চংকিং-শেনঝেন ফ্লাইটে। যাত্রীদের বোর্ডিং পর্ব শেষে প্লেনটি উড়াল দেওয়ার (টেক অফ) প্রস্তুতি নিচ্ছিল। এসময়েই জরুরি নির্গমনের দরোজা খুলে ফেলার এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অজ্ঞতাবশত এমন কাণ্ড করে ফেলেছেন ওই নারী। তবে পুলিশ তো তা বিশ্বাস করার কথা নয়। বিশ্বজুড়ে নিরাপত্তা নিয়ে শংকার পাল্লা দিন দিন ভারী হতে থাকা পরিস্থিতির মাঝে অবশ্য এমনটি হওয়ারই কথা। পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে নিয়ে যায় থানায়।
এ ঘটনায় ফ্লাইটটির ফের যাত্রা শুরু করতে বেশ কয়েক ঘণ্টা বিলম্ব ঘটে। এমিরেটস২৪৭।
নিউজওয়ান২৪.কম/এসএল
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়