টাঙ্গাইলের ট্রাক-অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সখীপুর-ইন্দারজানি সড়কের তৈলধারা বটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় ওই অটোভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান (৮৫) এবং তার স্ত্রী আছিয়া খাতুন (৭৫)। আহতরা হলেন- লালমিয়া (৫০), মনোয়ারা (২৫) এবং মাধবী (১৮)। তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মতিউর রহমান তার অবসর ভাতার টাকা তুলতে এবং স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে অটোভ্যান যোগে সখীপুর যাচ্ছিলেন। পথে উপজেলার তৈলধারা বটাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মতিউর রহমান ও তার স্ত্রী আছিয়াকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রাকের চালক পালিয়ে গেছে।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ