ছাত্রলীগের ৩ কর্মীকে জবি থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩ বছর পূর্তি অনুষ্ঠানে আয়োজিত কনসার্টে এক গাড়ি চালকের উপর হামলা ও জখম করার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদিক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত এবং ২০১৬- ১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান আশিক।
জানা যায়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে সমাজ বিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত কনসার্ট পর্বে হট্টগোল ও দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়া ঘটে। এরপর গত ৫ নভেম্বর তারিখ সন্ধ্যায় ক্যাম্পাসের মূল গেইটে রাব্বি মিয়া নামক একজন গাড়ি চালকের উপর অতর্কিত হামলা করে গুরুতরভাবে জখম ও আহত করে অভিযুক্তরা।
পরবর্তীতে বিষয় দুটি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিটির তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত থাকায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদিক (আই.ডি নং: ই১৫০৪০৪০১১) ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত (আই.ডি নং: ই১৫০৬০১০৩৩) এবং ২০১৬- ১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান আশিক (আই.ডি নং: ই১৬০৪০৫০৫৮)-কে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এর আগেও সহপাঠীকে রক্তাক্ত করার অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হন তৌহিদুল ইসলাম শান্ত।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়